হাসসান বিন সাবেতের প্রেরণায় কবিতাচর্চার আহ্বান

আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১২:৩৮:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৫ ১২:৩৮:১৭ অপরাহ্ন

শীলন বাংলাদেশের আয়োজনে শানে রেসালাত (সা.) কবিতা উৎসবে নবী সহচর হাসসান বিন সাবেতের প্রেরণায় কবিতাচর্চার আহ্বান জানিয়েছেন কবিরা। তারা বলেন, কবিতাচর্চার মাধ্যমে সাহাবায়ে কেরামও সত্যকে তুলে ধরেছেন, দুশমনের জবাব দিয়েছেন। আমাদেরও সত্যের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, মজলুমের পক্ষে এই কবিতা দিয়ে লড়াই করতে হবে।

শুক্রবার (৩ অক্টোবর) শীলন বাংলাদেশ আয়োজিত শানে রেসালাত (সা.) কবিতা উৎসবে দেশের শীর্ষ কবিরা এসব কথা বলেন।

মুফতি আবুল ফাতাহ কাসেমী ও মুবাশ্বির হাসান সাকফির উপস্থাপনায় প্রধান অতিথির আলোচনায় জামিয়াতুল উলুমুল ইসলামিয়া ঢাকার সিনিয়র মহাদ্দিস মাওলানা মুহিব্বুর রহমান বলেন, নীতি নৈতিকতার কবিতাকে ইসলাম পছন্দ করে। সত্যের পক্ষে ইসলামের পক্ষে কবিতা লিখতেন হাসান বিন সাবেতসহ অনেক সাহাবায়ে কেরাম। এ সময়ের কবিদের ইসলামের প্রিয় সাহাবাদের অনুসরণ করতে হবে। কবিদের আল্লাহতায়ালা ইলহামি এক শক্তি দান করেছেন। সবাই কবিতা লিখতে পারেন না। সুতরাং সত্যের পক্ষে থেকে সম্মুখ সমরে তাদের লড়াই করে যেতে হবে।

কবি মুনীরুল ইসলামের সভাপতিত্বে শানে রেসালাত কবিতা উৎসবে উদ্বোধনী বক্তব্য দেন শীলন বাংলাদেশের চেয়ারম্যান কবি মাসউদুল কাদির। শুভেচ্ছা বক্তব্য দেন মাওলানা যাকারিয়া ইদরিস ও মাওলানা আহমদ সিরাজী। বিশেষ অতিথির আলোচনা করেন কবি হাসান আলীম।

কবিতা পাঠে অংশ নেন কবি নাজমুল হুদা মজনু, কবি সুমন রায়হান, কবি মালেক মাহমুদ, কবি শাহেদ বিপ্লব, কবি আখতারুজ্জামান, কবি জালাল খান ইউসুফী, কবি কাজী সিকান্দার, কবি মিজানুর রহমান জামিল, কবি ওবায়দুল হক খান, কবি জনি সিদ্দিক, কবি কাজী বেলাল রাজি, কবি বেলাল হোসাইন, কবি তাহসিন আমিন, কবি হামিম আতিকুল্লাহ, কবি আব্দুল্লাহ আশরাফ, কবি আসাদ মাহমুদ, কবি কে এম ওবায়দুল্লাহ প্রমুখ।

শুক্রবার শীলনের শানে রেসালাত কবিতা উৎসব 
সীরাতুন্নবী স. উপলক্ষে আলোচনা সভা, হামদ-না’ত ও গজল সন্ধ্যা অনুষ্ঠিত*
শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :