বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর অ্যাম্বুলেন্সটি ৪ মাস যাবৎ বিকল!

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ১১:১০:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ১১:১০:৪২ পূর্বাহ্ন
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর অ্যাম্বুলেন্সটি ৪ মাস যাবৎ বিকল!
স্বাস্থ্য বিভাগ ও স্হানীয় প্রশাসনের কি কোন করনীয় নেই? স্বাস্থ্য বিভাগ শুধু চিঠি চালাচালি করেই দায়িত্ব শেষ। বরাদ্দের অপেক্ষায় প্রহর গুনছেন। বাহুবল উপজেলার আড়াই লাখ বাসিন্দাদের চিকিৎসা সেবার আস্থা এ স্বাস্থ্য কমপ্লেক্স। জীনমুত্যুর সন্ধিক্ষণে মুমূর্ষু রোগী পরিবহনের একমাত্র অ্যাম্বুলেন্সটি ৪ মাস যাবৎ বিকল।

এ নিয়ে উপজেলা  প্রশাসনের নজরদারি বা দায়দায়িত্ব নেই। জনগণের আপদকালীন সময়ে উপজেলা রাজস্ব তহবিলের অর্থ    বরাদ্দ দিয়ে কি অ্যাম্বুলেন্সটি সচল করা যায় না? এমন প্রশ্ন সাধারন জনগনের । অপরদিকে বার্ষিক উন্নয়ন তহবিলে স্বাস্থ্য খাতে তোক বরাদ্দ থাকে এ বরাদ্দ দিয়ে কি অ্যাম্বুলেন্সটি সচল করা যায় না? 

এবিষয়ে সিনিয়র সাংবাদিক সৈয়দ আব্দুল মান্নান লিখেন,  মনে করি জনবান্ধব অভিপ্রায় থাকলে সবই করা সম্ভব। আমার নগন্য প্রচেষ্টায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ করে  অ্যাম্বুলেন্সটি এনেছিলাম এ জন্য এসব দেখলে কষ্ট হয়।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :