রাতে ঢাকায় মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার

আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১২:০১:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৫ ১২:০১:৩৮ অপরাহ্ন

ঢাকায় মার্কিন দূতাবাস ও আশপাশ এলাকায় সোমবার (১৩ অক্টোবর) রাতে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সদস্যরা সেখানে নিয়োজিত ছিলেন। এ ছাড়া পুলিশের গুলশান বিভাগের সদস্য ঘটনাস্থলে যান। 

এ ব্যাপারে জানতে চাইলে রাত ১২টার দিকে গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 
’ কেন ও কী কারণে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হলো– এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

 

রাতে সোয়াটের এক কর্মকর্তা জানান, বাড়তি পুলিশ ওই এলাকায় রয়েছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, মধ্যরাতে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে ও আশপাশ এলাকায় পুলিশের একাধিক গাড়ি দেখা গেছে। এর মধ্যে সোয়াটেরও গাড়ি রয়েছে।

 
 

 

এর আগে গত ৭ এপ্রিল ঢাকায় মার্কিন দূতাবাসের বিপরীতে রাজধানীর নতুনবাজার এলাকায় একটি বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়। দেশের অভ্যন্তরীণ ইস্যুতে ওই বিক্ষোভে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :