ধোবাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩

আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৬:৪৭:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৬:৪৭:৩১ পূর্বাহ্ন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় চোরাইমদসহ ৩ কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলা গামারীতলা ইউনিয়নের দুধনই দেওলা ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ১৩০ বোতল মদ জব্দ করে ধোবাউড়া থানা পুলিশ।

আটক মাদক কারবারিরা হলেন দূর্গাপুর উপজেলার আমুরা গ্রামের আলমগীর হোসেন (২৯), রানীখং গ্রামের মোহাম্মদ আলী (৩২) ও শেরপুর জেলার চান্দের নগর গ্রামের আতিকুর রহমান (২৮)।

 

 

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ধোবাউড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচার হবে। সংবাদ আসার পর পুলিশ বিভিন্ন দলে ভাগ হয়ে উপজেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। রাত ১০টার দিকে ধোবাউড়া থানা পুলিশ দেওলা ব্রিজ এলাকায় অভিনব কায়দায় মাদক পাচারের সময় কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে মাদকসহ ৩ জনকে আটক করে।

তিনি আরো বলেন, এ বিষয়ে ধোবাউড়া থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 
 

 

 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :