রাউজানে নিজ ঘরে ঝুলছিল কলেজছাত্রের লাশ

আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৬:২৯:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৬:২৯:৩১ পূর্বাহ্ন

রাউজানের বাগোয়ান ইউনিয়নে ইরফাত হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইরফাত হোসেন বাগোয়ান ইউনিয়নের গশ্চি মাতব্বর টেক এলাকার দুবাই প্রবাসী রবিউল হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা তাদের পুরাতন বাড়িতে বেড়াতে যান।

 
বিকেল ৫টার দিকে ফিরে এসে ঘরের দরজা খুললে দেখা যায়, ইরফাতের ঝুলন্ত মরদেহ। দরজা খোলার সঙ্গে সঙ্গে মরদেহটি মাটিতে পড়ে যায় বলে জানান তার মা।

 

প্রেমঘটিত কারণে ইরফাত আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

 
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই সৈকত।
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :