প্রতিদিন ঘি খাচ্ছেন? কতটা খাওয়া স্বাস্থ্যকর

আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৭:৫৭:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৭:৫৭:০১ অপরাহ্ন
স্থূলতা কমাতে সাহায্য করে খাঁটি ঘি। সেইসঙ্গে হৃদযন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখা, ত্বকের গুণমান উন্নত করা এবং হজমের স্বাস্থ্য বাড়াতেও সাহায্য করতে পারে এটি। তবে অতিরিক্ত ঘি খেলে হতে পারে বিপদ। চলুন, জেনে নেওয়া যাক, প্রতিদিন কতটা ঘি খাওয়া ভালো—

ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট ও স্বাস্থ্যকর ফ্যাটের উৎস ঘি।

পরিমিত মাত্রায় গ্রহণ করলে শরীরে নির্দিষ্ট ভিটামিন ও খনিজ শোষণে সাহায্য করতে পারে এটি।
চিকিৎসকরা জানাচ্ছেন, অত্যধিক স্যাচুরেটেড ফ্যাট কার্ডিওভাসকুলার রোগ, এমনকি স্ট্রোকের ঝুঁকিও বাড়াতে পারে। তাই দিনে ২ চামচের বেশি ঘি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়।


 
অতিরিক্ত ঘি খাওয়া অস্বাস্থ্যকর।

এর ফলে ওজন বৃদ্ধি পেতে পারে। এতে ক্যালরি ও স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে এবং অত্যধিক খাওয়ার ফলে স্থূলতার ঝুঁকি বাড়ে।
যারা লিভারের সমস্যায় ভুগছেন তাদের অতিরিক্ত পরিমাণে ঘি খাওয়া এড়িয়ে চলা উচিত। কারণ এতে উচ্চ চর্বিযুক্ত উপাদান রয়েছে।

বেশি পরিমাণে ঘি খেলে রক্তে খারাপ কোলেস্টেরল মাত্রা বেড়ে যেতে পারে। এর ফলে হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে।

 
হজমের সমস্যা উন্নত করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে খাদ্যতালিকায় ঘি যোগ করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু যাদের বদহজমের সমস্যা রয়েছে তাদের ঘি না খাওয়াই উত্তম।

সূত্র : নিউজ ১৮

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :