বাসার তালা ভেঙে প্রায় ২৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ

আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৭:৪৮:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৭:৪৮:৪০ অপরাহ্ন

রাজধানীর শুক্রাবাদ এলাকায় বাসার তালা ভেঙে প্রায় ১৩ ভরি স্বর্ণালংকারসহ ৩০ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার শেরেবাংলা নগর থানায় ওই অভিযোগ দেন ভুক্তভোগী সুমা আক্তার। 

ভুক্তভোগীর দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৩ লাখ টাকা। গত ২৯ সেপ্টেম্বর চুরির ওই ঘটনা ঘটে।

 
এ ঘটনায় বাসার দারোয়ানসহ অজ্ঞাতনামা ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ভুক্তভোগী নারী। 

 

অভিযোগে তিনি বলেন, বর্তমানে আমি পরিবার নিয়ে শুক্রাবাদের ২৩/১/এর বাসায় বসবাস করছি। 

গত ২৪ সেপ্টেম্বর কুমিল্লায় শ্বশুরবাড়ি যাই। আমাকে ফিরিয়ে আনতে গত ২৮ সেপ্টেম্বর বাসায় তালা দিয়ে স্বামীও কুমিল্লায় রওনা দেন।

 
৩০ সেপ্টেম্বর রাত ১১টায় বাসায় এসে তালা খোলা দেখতে পাই। এ ছাড়া ঘরের সব আসবাব এলোমেলো ছিল। এসময় বিভিন্ন স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকাসহ মোট ২২ লাখ ৮৭ হাজার টাকা চুরি হয়। 

 

সুমা আক্তার জানান, এ বিষয়ে বাড়ির দারোয়ান মোস্তফা (৩০) জানায়, গত ২৯ সেপ্টেম্বর আমাদের আত্মীয় পরিচয়ে ১ জন ব্যক্তি বাসায় প্রবেশ করে।

 
এ বিষয়ে তাকে আরো জিজ্ঞাসা করা হলে সে টালবাহানামূলক কথা বলে। ফলে তাকেসহ অজ্ঞাতপরিচয় ৫-৬ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ করেছি। 

 

ঘটনার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. সামিউল বলেন, বাসায় প্রায় ২৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনায় সুমা আক্তার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তে এরই মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :