ডাকসুর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছাত্রদলের হামিম

আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৬:২৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৬:২৪:০৮ অপরাহ্ন

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসনবিরোধী কবিতা পাঠের আসর ‘রক্তাম্বর’-এর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামান অডিটরিয়ামে অনুষ্ঠানটি শুরু হবে। 

এতে প্রধান অতিথি থাকবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। আর অনুষ্ঠানের প্রধান বক্তা ফিলিস্তিন মিশনের উপপ্রধান জিয়াদ হামাদ।

 

 

এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন চারুকলা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ড. আজহারুল ইসলাম শেখ, সহকারী প্রক্টর শেরীন আমিন ভূঁইয়া, কবি জসীমউদদীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান ও শহীদ আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ।

ডাকসুর ভিপি সাদিক কায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক ওয়ালিজা বিনতে শামস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাগিব আনজুম।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :