​ব্রেভিসের রেকর্ড গড়া ম্যাচে দ. আফ্রিকার জয়

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৮:০৪:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৮:০৪:৩২ অপরাহ্ন



ডেওয়াল্ড ব্রেভিসের রেকর্ড গড়া ম্যাচে জয় পেলে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২১৮ রান করে ৫৩ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল প্রোটিয়াররা।


আগামী কেয়ার্নর্সে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা।

ডারউইনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৭৮ রান করেও ১৭ রানে জয় পায় অস্ট্রেলিয়া। আজ দক্ষিণ আফ্রিকা জিতে সিরিজে ১-১ সমতায় ফিরল।

মঙ্গলবার ডারউইনে আগে ব্যাট করতে নেমে ৪৪ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তখন চার নম্বর পজিশনে ব্যাট করতে নামেন ব্রেভিস। এর কিছুক্ষণ পরই আউট হয়ে যান লোহান ড্রে প্রিটোরিয়াসও। ফলে ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় প্রোটিয়ারা।

দলের এমন কঠিন পরিস্থিতিতে কিছুটা দেখে-শুনে খেলে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন ব্রেভিস। তবে সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে আসেন তিনি। ২৫ বলে নিজের অভিষেক ফিফটি স্পর্শ করেন।

পরের ৫০ রান করতে খেলেছেন মাত্র ১৬ বল। সবমিলিয়ে ৪১ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। 

২২ বছর ১০৫ দিন বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে দেশের হয়ে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে রেকর্ড গড়েছেন ব্রেভিস। বিস্ফোরক ব্যাটিংয়ে রিচার্ড লেভিকে ছাড়িয়ে গেছেন তিনি। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ বছর ৩৬ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন লেভি।

এ ছাড়া দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলার কীর্তিও গড়েছেন ব্রেভিস। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাফ ডু প্লেসির খেলা ১১৯ রানের ইনিংসটি এতদিন ছিল সর্বোচ্চ।

৪১ বলে সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও নিজের করে নিয়েছেন ব্রেভিস। দেশের হয়ে দ্রততম সেঞ্চুরির রেকর্ডটি ডেভিড মিলারের। বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে ১৬৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

দলের হয়ে ২৪ বলে চারটি চার আর সমসান ছক্কায় সর্বোচ্চ ৫০ রান করেন ক্যামেরন গ্রিন। ২৬ রান করেন অ্যালেক্স ক্যারি। 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :