নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ আজ

আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১১:০৭:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১১:০৭:৩৩ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে নির্বাচনী সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 



 
তিনি জানান, আজ সকালে কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনাসহ সংশ্লিষ্টদের এতে অংশ নেওয়ার কথা রয়েছে।

আর বিকালে নারী নেত্রীদের সঙ্গে বসবে ইসি। এতে মোট ৪০ জনের মতামত বা পরামর্শ নেওয়ার কথা রয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর নির্বাচনি সংলাপ শুরু করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এর দ্বিতীয় পর্বে গতকাল (৬ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া পরবর্তী সময়ে জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসবে ইসি।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :