নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই : সেলিম

আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৭:৫৬:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৭:৫৬:১৬ অপরাহ্ন
আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে কোনো লাভ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীরাই এখন হতাশ। গণতন্ত্রকামী সব রাজনীতিক ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। বিরোধী জোটের মধ্যে পতিত আওয়ামী স্বৈরশাসক নিজেদের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে, কোনো লাভ হয়নি।


 
সোমবার (৬ অক্টোবর) তোপখানাস্থ শিশুকল্যাণ ভবনে দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

শাহাদাত সেলিম বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বাংলাদেশ এলডিপি সব সময়ই বিএনপির পাশে ছিল। আগামীতেও আমরা জাতীয়তাবাদী শক্তির সঙ্গে থাকব। আর বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির মূল শিকড় হচ্ছে বিএনপি।

’
তিনি বলেন, ‘অতীতেও দেখেছি বিএনপি একটি কৃতজ্ঞ দল। আমরা বিশ্বাস করি রাজপথে যেভাবে পাশে ছিলাম, আগামী জাতীয় নির্বাচনেও বিএনপি আমাদের মূল্যায়ন করবে।’

বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজউদ্দিন টিটুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি এম এ  বাশার, সহ-সভাপতি মোহাম্মদ নুরনবী, সহ-সভাপতি শাহনেওয়াজ আলী সুয়েজ, সিনিয়ার যুগ্ম মহাসচিব মোহাম্মদ মহিন উদ্দিন মহিন, যুগ্ম মহাসচিব হেলাল হোসেন, যুগ্ম মহাসচিব মাসুম আব্বাসী, যুগ্ম মহাসচিব শফিউল বারী রাজু প্রমুখ।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :