জামালপুরে আওয়ামী লীগ নেতাসহ আটক ৪

আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৭:৪৮:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৭:৪৮:৪৭ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যসহ চারজনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামিউল হক (৪২), উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন (৫০), আলমগীর বাদশা (৪০) ও মোতালেব মিয়া (৪৭)।

আটকদের সোমবার (৬ অক্টোবর) দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘নাশকতা ও অন্যান্য মামলায় তাদের আটক করা হয়েছে। পরে আদালতে পাঠানো হয়েছে।’

 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :