গাইবান্ধার সাবেক এমপি মাহাবুব আরা গিনির মৃত্যুর খবর গুজব : জেল কর্তৃপক্ষ

আপলোড সময় : ০৪-১০-২০২৫ ১১:৪৩:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৫ ১১:৪৩:১৯ পূর্বাহ্ন

গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির মৃত্যুর খবরটি গুজব বলে জানিয়েছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার (৩ অক্টোবর) ‘গাইবান্ধা জেলা’ নামক একটি ফেসবুক পেজে প্রচার করা হয় মাহাবুব আরা গিনি কারাগারে মারা গেছেন। এ খবরে এলাকায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ জানায়, মাহাবুব আরা গিনি বর্তমানে গাইবান্ধা কারাগারে আটক আছেন এবং সুস্থ রয়েছেন।

 
তিনি নিয়মিতভাবে গাইবান্ধা আদালতে তিনটি ফৌজদারি মামলায় হাজিরা দিয়ে আসছেন।  

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এ সংবাদ কোনভাবেই সত্য নয়। দায়িত্বশীল নাগরিক ও গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকুন।’

কারাগারের যেকোনো তথ্য জানার জন্য হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

 
 

 

 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :