গাজায় প্রতিদিন ১০০ ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরায়েল

আপলোড সময় : ০২-১০-২০২৫ ১০:৫১:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৫ ১০:৫১:১৫ পূর্বাহ্ন

ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় প্রতিদিন গড়ে ১০০ ফিলিস্তিনিকে হত্যা করছে। এছাড়াও অনেকে অনাহার ও চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন বলে বুধবার জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)। আনাদোলু সংবাদ সংস্থার খবরে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে ইউএনআরডব্লিউএ কমিশনার ফিলিপ লাজারিনি বলেন, গাজায় ইসরায়েলি সামরিক অভিযান অথবা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’-এর খাদ্য বিতরণ কেন্দ্রে গুলি চালানো হচ্ছে।

 
এসব কারণে গড়ে প্রতিদিন ১০০ জনকে হত্যা করা হচ্ছে। পাশাপাশি, অনেকে অনাহার বা চিকিৎসা না পাওয়ার কারণে মৃত্যুবরণ করছেন।

 

অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৬৬ হাজার ১০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। লাগাতার বোমাবর্ষণে পুরো অঞ্চলটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

 

 

এ বছরের ২৭ মে ইসরায়েল, জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র-সমর্থিত "গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন" (জিএইচএফ) নামে পৃথক একটি ত্রাণ বিতরণ ব্যবস্থা চালু করে। এর পর থেকে খাদ্য সংগ্রহের সময় বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় প্রায় ২ হাজার ৬০০ মানুষ নিহত এবং আরো ১৯ হাজার আহত হয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :