ইলিশ রক্ষায় বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে : মৎস্য উপদেষ্টা

আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৮:২৮:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৮:২৮:৩০ অপরাহ্ন
চলতি বছর মা ইলিশ রক্ষায় পুলিশ, নৌবাহিনী ছাড়াও বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বুধবার (১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের রণদা প্রসাদ সাহার দুর্গামণ্ডপ পরিদর্শন এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। 

ফরিদা আক্তার বলেন, ‘আমরা দেশটাকে সুন্দর করার প্রতিজ্ঞা নিয়ে এসেছি। প্রতিবছরের মতো এ বছরও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা থাকছে।


আগামী ৪ অক্টোবরের থেকে ২৪ অক্টোবর তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।’ 
তিনি বলেন, ‘আমরা গত বছর যে উদ্যোগ নিয়েছিলাম তাতে সফলতা পেয়েছি। এতে করে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা হয়েছিল।’

তিনি আরো বলেন, ‘ইলিশ মাছ কম আহরণের মূল কারণ হচ্ছে কারেন্ট জাল ও চায়না জালের ব্যবহার।


সে কারণে এ বছর আমরা বেশি সর্তক থাকব। আশা করছি, এ বছর একটু বেশি ইলিশ রক্ষা করতে পারব।’

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :