বিকাশ হিসাবে রেমিট্যান্স জমা করার সুবিধা চালু করল রূপালী ব্যাংক

আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৬:০৭:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৬:০৭:৫৭ অপরাহ্ন
এখন থেকে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের চুক্তিবদ্ধ এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টাব্যাপী তাদের প্রিয়জনের বিকাশ হিসাবে রেমিট্যান্স জমা করতে পারবেন প্রবাসী বাংলাদেশীরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশীরা এখন থেকে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের চুক্তিবদ্ধ এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টাব্যাপী তাদের প্রিয়জনের বিকাশ হিসাবে রেমিট্যান্স জমা করতে পারবেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ সুবিধার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম।

এ সময় বিকাশ এর বাণিজ্যিক বিভাগের প্রবাসী আয় শাখার প্রধান মোহাম্মদ জাহিদুল আহসান ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তানভীর মাহমুদ উপস্থিত ছিলেন।

এখন থেকে মুহূর্তের মধ্যে গ্রাহকরা তাদের প্রবাসের কষ্টার্জিত টাকা জমা করতে পারবেন বিকাশ ওয়ালেটে। এর ফলে বৈদেশিক রেমিট্যান্সে আসবে নতুন দিগন্ত।

এতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো: হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো: ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, সালামুন নেছা, মো: মনিরুল হক, মহাব্যবস্থাপক ও চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো: অহিদুল ইসলাম সরকার ও রেমিট্যান্স বিভাগের প্রধান এ কে এম জাকির হোসেনসহ ব্যাংক এবং বিকাশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :