​জাতীয় পার্টির নতুন নেতৃত্ব বিএনপি জোটে যাবেন!

আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০১:১৯:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০১:১৯:০৮ অপরাহ্ন
 কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করেছে জাতীয় পার্টির একটি অংশ। শনিবার দলীয় কাউন্সিলের মাধ্যমে এই কমিটি গঠন করে 'জাতীয় পার্টি অতীত ভুলের জন্য' দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনাও করেছে তারা।

শনিবার ঢাকায় অনুষ্ঠিত এই সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদকে এই অংশের চেয়ারম্যান, এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব, কাজী ফিরোজ রশিদকে সিনিয়র কো-চেয়ারম্যান এবং মো. মুজিবুল হক চুন্নুকে করা হয়েছে নির্বাহী চেয়ারম্যান।

গতকাল  (শনিবার) ঢাকায় জাতীয় সম্মেলনের ঘোষণা দেন আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নুর অংশ।

বিভিন্ন সময় দল থেকে বহিষ্কৃত নেতা-কর্মীদের উদ্যোগে আয়োজিত দলটির এই জাতীয় কাউন্সিলে চেয়ারম্যান নির্বাচিত হন দলের সাবেক সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ আর মহাসচিব নির্বাচিত হন রুহুল আমিন হাওলাদার।

এ ছাড়া কাজী ফিরোজ রশিদকে সিনিয়র কো-চেয়ারম্যান এবং মুজিবুল হক চুন্নুকে নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

কাউন্সিল উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির তাদের নাম ঘোষণা করেন।জাতীয় কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরদের সমর্থনে নির্বাচিত হন তারা। এসময় আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার করার কথাও জানানো হয় এই সম্মেলনে।গত কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেই নির্বাচন করেছিলো জাতীয় পার্টিছবির উৎস

রাজনীতিতে ফিরতে ক্ষমা প্রার্থনা
গত বছর অগাস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর সেনাপ্রধান যে সব রাজনৈতিক দলের নেতাদের তার বৈঠকে ডেকেছিলেন সেখানে জাতীয় পার্টিও ছিল।

কিন্তু এরপর প্রধান উপদেষ্টা যখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করেন তখন সেই আলোচনায় আর ডাক পায়নি দলটি।শেখ হাসিনাবিরোধী আন্দোলনকারীরা জাতীয় পার্টিকে 'স্বৈরাচারের দোসর' অভিহিত করে প্রচার শুরু করে এবং দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষণা দিয়ে হামলার চেষ্টাও হয়েছে।

এ নিয়ে দলটির মধ্যে এক ধরনের টানাপোড়েনও তৈরি হয়।যে কারণে শনিবার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে নতুন এই অংশের সম্মেলনে বিগত আওয়ামী লীগ শাসনামলে অংশ নেওয়া বিভিন্ন নির্বাচনের প্রসঙ্গও টানেন নতুন কমিটির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু।তিনি বলেন, "রাজনীতি করতে গিয়ে হয়তো সঠিক সিদ্ধান্ত সব সময় নেওয়া যায় না। আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি, অনেক সময় অনেকে আমাদের বিভিন্নভাবে কটূক্তি করেন, বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরসহযোগী হিসেবে আমাদেরকে আখ্যায়িত করেন।"

মি. চুন্নু বলেন, "একটি কথাই বলব, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে ভুল-ভ্রান্তি হয়ে থাকে, সেই জন্য আজকের দিনে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।"

"আমরা সকল রাজনৈতিক দলের কাছে অনুরোধ করবো- জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণভাবে রাজনীতি করার দল, জাতীয় পার্টি একটি আধুনিক গণতন্ত্রমনা মর্ডান ডেমোক্রেটিক পার্টি, সেই দলকে নিয়ে দেশের মানুষের কাছে এগিয়ে যেতে চাই", যোগ করেন তিনি।

জাতীয় পার্টি কি এই ক্ষমা প্রার্থনার মাধ্যমে বর্তমান সরকার কিংবা রাজনৈতিক অঙ্গনে আবার ফিরতে চায় সেই প্রশ্নও সামনে আসছে।

জবাবে মুজিবুল হক চুন্নু বিবিসি বাংলাকে বলেন, "পাঁচই অগাস্টের পর যে নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ছিল। ভোটাররা ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনে আমাদের যাওয়া নৈতিকভাবে সঠিক ছিল না"।

"কাজ করতে গিয়ে অনেক ভুল ত্রটি হয়। সার্বিকভাবে আমাদেরও ভুলত্রুটি আছে। সেই ভুলত্রুটির জন্য আমরা জাতির কাছে ক্ষমা চেয়েছি," বলছিলেন মি. চুন্নু।


তবে কী বিএনপির সাথে যাবে এই অংশ ?

শেখ হাসিনার সরকারের পতনের পর ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার।বিগত শেখ হাসিনা সরকারের সময়ে আওয়ামী লীগের সাথে ঐক্য ধরে রেখে তিনটি জাতীয় নির্বাচনে বিরোধী দল হয়েছিল জাতীয় পার্টি।গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জাতীয় পার্টির এই অংশ মনে করছে দেশে বিএনপির কাছাকাছি শক্তির একটি রাজনৈতিক দল প্রয়োজন।

মুজিবুল হক চুন্নু বিবিসি বাংলাকে বলেন, "বাংলাদেশে বিএনপি ও আওয়ামী লীগ, বড় দুইটি রাজনৈতিক দল। আওয়ামী লীগ নানান কারণে তারা যে অবস্থায় রয়েছে, তাদের পক্ষে এখন ঘুরে দাঁড়ানো অনেক সময়ের ব্যাপার। তাই বিএনপির সাথে প্যারালাল আরেকটা দল রাজনৈতিক দল হওয়া উচিত। সেই চিন্তা থেকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি।" বিবিসি

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :