২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ, ভারতীয় নাগরিক আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ১০:৪৪:২৪ পূর্বাহ্ন
কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ, ভারতীয় নাগরিক আটক

বিজিবি সূত্রে জানা যায়, সুলতানপুর ৬০ বিজিবির শশীদল বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। নায়েব সুবেদার আবু বক্করের নেতৃত্বে গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে টহলে বের হয় দলটি। রাত সাড়ে ১০টার দিকে নারায়ণপুর মাজারের সামনে থেকে রবিনকে আটক করা হয়। সে সময় বৈধ পাসপোর্ট বা ভ্রমণসংক্রান্ত কোনো নথি দেখাতে পারেননি তিনি।

 

 

শশীদল বিওপির বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু বক্কর বলেন, ‘আটকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে মঙ্গলবার সকালে তাকে থানায় হস্তান্তর করা হয়। পরে থানা পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।’



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ