২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

হংকংয়ে আঘাত হেনেছে সুপার টাইফুন রাগাসা, তাইওয়ানে নিহত ১৪

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ১০:১৫:০১ পূর্বাহ্ন
হংকংয়ে আঘাত হেনেছে সুপার টাইফুন রাগাসা, তাইওয়ানে নিহত ১৪

এ বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সুপার টাইফুন রাগাসা হংকংয়ে আঘাত হেনেছে। এর আগে টাইফুনের প্রভাবে ভারি বৃষ্টিতে তাইওয়ানে ১৪ জনের মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বুধবার তাইওয়ানের দমকল বিভাগ জানায়, পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টির একটি হ্রদ উপচে এবং প্রবল বৃষ্টিতে শহর প্লাবিত হয়েছে।

 
সোমবার থেকে রাগাসার বাইরের প্রান্ত তাইওয়ানে আঘাত হেনেছে। অন্যদিকে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাগাসার প্রভাবে হংকংয়ে শক্তিশালী বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। নাগরিকদের ঘরের ভেতর থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। 

 

এর আগে সোমবার তাইওয়ানে সুপার টাইফুন রাগাসা আঘাত হানে।

 
তাইওয়ানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে তা চীনের দক্ষিণ উপকূল এবং হংকংয়ের দিকে এগিয়ে যায়। এরই মধ্যে হংকংয়ের রাস্তাঘাট, সৈকত প্লাবিত হয়েছে। শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা গেছে। বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
 
রাগাসার প্রভাবে শক্তিশালী বাতাসে হংকংয়ের সৈকত উত্তাল রয়েছে। চলছে ভারি বৃষ্টিপাত। এরপর এই ঝড় চীনের গুয়াংডং প্রদেশকে লক্ষ্য করে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

চীনের গুয়াংডং প্রদেশের উপকূলের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে এটি সুপার টাইফুনের তীব্রতা পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। যেখানে ১২৫ মিলিয়নেরও বেশি লোক বাস করে।

 
দুপুরের মধ্যে এটি স্থলভাগে আঘাত হানতে পারে। প্রশান্ত মহাসাগরে সৃষ্ট প্রবল এই ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২৩০ কিলোমিটার গতিতে সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ফিলিপিন্সের উত্তরে কাগায়ান প্রদেশের পানুইটান দ্বীপে আঘাত হানে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ