২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আবারো বাড়ল স্বর্ণের দাম, ভরি ১৯১১৯৬ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ১০:৫৭:১৫ পূর্বাহ্ন
আবারো বাড়ল স্বর্ণের দাম, ভরি ১৯১১৯৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বাড়ানো হয়েছে। এবার ভরিতে বাড়ানো হয়েছে এক হাজার ৮৮৯ টাকা। এর ফলে অতীতের সব রেকর্ড ভেঙে এক ভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ ৯১ হাজার ১৯৬ টাকা।

 
 

 

 
 

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

 
 

 

 
 

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।

 

বাজুস জানায়, মঙ্গলবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের এক হাজার ৮৮৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯১ হাজার ১৯৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে এক হাজার ৭৯৬ টাকা বাড়িয়ে এক লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে এক হাজার ৫৪০ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৫৬ হাজার ৪২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে এক হাজার ৩১৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৯ হাজার ৭৯৭ টাকা।

 

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ