রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর একটি রুই মাছ ৫৬ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ১৬ কেজি ওজনের ওই রুইটি বিক্রি করেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসাায়ী মো. শাজাহান শেখ।
এর আগে দুপুর ২টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সীমান্তবর্তী পাবনার আমিনপুর থানার ঢালারচর এলাকায় পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে জেলে তাজেল হালদারের জালে।
স্থানীয় সূত্র জানায়, পদ্মায় পানি ও স্রোতের গতিবেগ ফের বাড়তে শুরু করেছে।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, ‘আজ বিকেলে জেলে তাজেল হালদারের কাছ থেকে ১৬ কেজি ওজনের একটি রুই মাছ ৫৬ হাজার টাকায় আমি কিনে নিই। পরে অনলাইনে সিলেট জেলা শহর এলাকার লন্ডনপ্রবাসী এক ব্যক্তির কাছে ওই রুইটি ৫৯ হাজার ২০০ টাকায় আমি বিক্রি করেছি।’