এশিয়া কাপের সুপার ফোরের আগামী রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। ১৪ সেপ্টেম্বরের গ্রুপ পর্বের ম্যাচের পর তৈরি হওয়া বিতর্ক এখনো ম্লান হয়নি। সেই ম্যাচের পর ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি, যা নিয়ে এখনো বিতর্ক চলছে।
এই বিতর্কের মাঝেই সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন।
যদিও স্পষ্টত এটি কোহলির প্রশংসা, কিন্তু অনেকেই এটিকে বর্তমান ভারতীয় দলের প্রতি সূক্ষ্ম আক্রমণ হিসেবে দেখছেন।