২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৩ জেলার ডিসি প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৭:৫২:৩৮ অপরাহ্ন
৩ জেলার ডিসি প্রত্যাহার

কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে।সোমবার (১৫ সেপ্টেম্বর) বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাকে প্রত্যাহার ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহউদ্দিনকে প্রত্যাহার করে যুগ্ম সচিব হিসেবে জাতীয় বেতন কমিশনে দায়িত্ব পালনের জন্য অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. আব্দুস সামাদকে যুগ্ম সচিব হিসেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।

 

 

মাদারীপুরের ডিসি মোছা. ইয়াসমিন আক্তারকে যুগ্ম সচিব হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পদায়ন করা হয়েছে।

জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আ. মান্নানকে কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ