২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৪:৩৫:১৮ অপরাহ্ন
বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

বরিশালের হিজলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার ১২ বছর পর দুই আসামিকে ফাঁসির (মৃত্যুদণ্ড) আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রকিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন কবীর আকন ও জব্বার বেপারী।

 

এরা হিজলা উপজেলার পূর্ব কোরালিয়া গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেচুর রহমান বাচ্চু জানান, ২০১৩ সালের ২৮ জুলাই রাতে পূর্বকোরালিয়া গ্রামের খাদিজা নামের তরুণী বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। পরে স্থানীয়রা জানায় তাকে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ ও হত্যা করা হয়। এরপর লাশ ফেলে দেওয়া হয় খালে।

 
পরদিন পুলিশ খাদিজার লাশ উদ্ধার করে।

 

এ ঘটনায় নিহত তরুণীর মামা মোক্তার হোসেন রাড়ী থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। মোট ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষ বলছে, এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতির কথা জানিয়েছে। দীর্ঘ ১২ বছরের বিচার প্রক্রিয়ার পর রায় ঘোষণার খবরে এলাকায় স্বস্তি ফিরলেও নিহত তরুণীর পরিবার বলছে, ‘ন্যায়বিচার মিললেও খাদিজাকে তো আর ফিরে পাওয়া যাবে না।’

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ