আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়তে ইসলামী। ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচারেরও দাবি জানিয়েছে দলটি।
এসব দাবি নিয়ে আন্দোলনে নামছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মোট ৫ দাবিতে ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে তারা।
আজ সোমবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
জামায়াতের দাবিগুলো হলো-
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে।
কর্মসূচি ঘোষণা করে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণের জন্য জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন ছাড়া বিকল্প নেই। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী এই পাঁচ দফা দাবি উত্থাপন করেছে।
জামায়াতসহ বেশ কয়েকটি ইসলামী দলের নেতাকর্মীরা পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য গত কয়েকমাস ধরে দাবি জানিয়ে আসছে। তারা বলছেন, দাবি আন্দোলনের মাঠে নামা হবে। তবে বিএনপি এই দাবির বিপক্ষে।
তাহের বলেন, রাজনৈতিক সংকট সমাধানে জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দিতে হবে। অন্যথায় জনগণের আত্মত্যাগ ও অর্জিত অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। গণতন্ত্র ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।