২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বাঘায় মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৭

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ১০:১৩:১৪ পূর্বাহ্ন
বাঘায় মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৭

রাজশাহীর বাঘায় অর্থ আত্মসাৎ ও মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- অর্থ আত্মসাৎ মামলার আসামি রানা আহমেদ (২৯), মাদক মামলার আসামি তরিকুল ইসলাম (৫২), সীমা বেগম (৩৭), শিহাব আলী (২০), রানু বেগম (৫৫), হোসেন আলী (৪০), ওয়ারেন্টভুক্ত আসামি হাবিবুর রহমান (৩৫)।  

এ বিষয়ে বাঘা থানার ওসি আছাদুজ্জামান বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে এবং অন্যদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ