২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

রশিদপুরে নতুন গ্যাসের সন্ধান, ১০ বছরে মিলবে ৪৭০০ কোটি টাকার গ্যাস

আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৫:২৫:৪৩ অপরাহ্ন
রশিদপুরে নতুন গ্যাসের সন্ধান, ১০ বছরে মিলবে ৪৭০০ কোটি টাকার গ্যাস




সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) অধীন হবিগঞ্জের বাহুবলে রশিদপুর-৩ নম্বর কূপে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। কূপটির সংস্কার কাজ চালানোর সময় এই গ্যাসের স্তর আবিষ্কৃত হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযানের পর এসজিএফএলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১০ বছরে এই কূপ থেকে প্রায় ২৫.৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কূপটির সংস্কার কাজে আনুমানিক ৭৩ কোটি টাকা খরচ হয়েছে। বর্তমানে প্রতি ঘনমিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম ৬৫ টাকা হিসেবে উত্তোলনযোগ্য এই গ্যাসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪,৭০০ কোটি টাকা।

এছাড়াও, এই কূপ থেকে কনডেনসেট পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ