২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

​ডাকসুর ফলাফল ঘিরে থমথমে ঢাবি, সতর্ক আইন-শৃঙ্খলা বাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১০:৩২:৩০ অপরাহ্ন
​ডাকসুর ফলাফল ঘিরে থমথমে ঢাবি, সতর্ক আইন-শৃঙ্খলা বাহিনী


সারা দিন শান্তিপূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোটের ফল প্রকাশ ঘিরে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেল থেকে ক্যাম্পাস এলাকায় জড়ো হতে থাকেন বিএনপি, জামায়াত-শিবিরসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সন্ধ্যার পর থেকে নীলক্ষেত, শাহবাগ মোড়, টিএসসি ও দোয়েল চত্বর এলাকায় দুই দলের নেতাকর্মীদের অবস্থান লক্ষ করা গেছে। এতে ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ থমথমে হয়ে ওঠে।

এরই মধ্যে ঢাকসু নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল করেন তারা।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘ফলাফল ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।’

তিনি বলেন, ‘সন্ধ্যার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ