২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ইফা'র ঈদে মীলাদুন্নবী: জামাত আলোচকদের প্রাধান্য, উপেক্ষিত শীর্ষ আলেমগন, কওমীতে ক্ষোভের সঞ্চার!

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১১:৪২:৩১ পূর্বাহ্ন
ইফা'র ঈদে মীলাদুন্নবী: জামাত আলোচকদের প্রাধান্য, উপেক্ষিত শীর্ষ আলেমগন, কওমীতে ক্ষোভের সঞ্চার!
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।  এই আয়োজনে প্রতিদিনের আলোচনা সভা ও ওয়াজ মাহফিলে কওমীধারা ও বাংলাদেশের শীর্ষ আলেমদের বাদ দিয়ে একচেটিয়া জামাত ঘরানার আলেম ও স্কলারদের  দিয়ে প্রোগ্রোম সাজানো হয়েছে। এতে কওমী আলেমদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতিমধ্যে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। 

এই প্রোগ্রামের একটি অনুষ্ঠানসূচি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নেটিজনরা  সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন।
লেখক ও অনলাইন এক্টিভিস্ট মাওলানা রুহুল আমিন সাদী লিখেন, “বায়তুল মোকাররমে  রবিউল আউয়ালের প্রোগ্রামের বক্তা সিলেক্ট করেছেন যারা, আপনারা  কারা ভাই? একটা জাতীয়  প্রোগ্রাম সকল দলমতের আলেমদের নিয়ে করতে পারলেন না! বায়তুল মোকাররমের এই  প্রোগ্রাম হতে পারতো ইসলামপন্থী জনতার ঐক্যের মিলনমেলা। সকল ঘরানার আলেমরা বয়ান করতেন৷ জনগণ দলবেঁধে উপস্থিত হতো।আলেমদের বয়ান শুনতো।   আপনারা তা সার্বজনীন করতে দিলেন না। এত সংকীর্ণ মানসিকতা নিয়ে চলাফেরা করলে ঐক্য কিভাবে হবে? আমরা সারাদিন ঐক্যের জিকির করে মাঠ তৈরি করি, আপনারা তা নিমিষেই নষ্ট করে দেন ভাই।”

আরেক অনলাইন এক্টিভিস্ট ও ইসলামী আলোচক মঈনুদ্দীন খান তানভীর লিখেন, জামাত শিবিরের এই ব্যাপারগুলো বিরক্তিকর; আপত্তিকর। তারা কোন সুযোগ পেলে ষোল আনাই  দখল করে নেয়। 
এখানেই দেখুন না, নিজেদের আয়োজিত কোন ধর্মীয় প্রোগ্রাম নয়; রাষ্ট্রীয় একটা আয়োজনে নুরুজ্জামান নোমানী ভাই থেকে শুরু করে অনেক মধ্যম সারীর আলোচককেও ঢুকিয়ে দিল। অথচ কওমী ঘরানার  তেমন কাউকে খুঁজে পেল না। ভাইরে, দিলটাকে এতটা সংকীর্ণ রাখা উচিত না। নিন্দা জানিয়ে রাখলাম।'

 আবুল বাশার,নামে একজন লিখেন, জাতীয় প্রোগ্রাম জাতীয়ভাবেই হবে!
কোনো গোষ্ঠীর দখলদারি চলবে না। জাতীয় কোনো বিষয়কে কুক্ষিগত করার চেষ্টা মানেই বিভেদ ছড়ানো।
দখলবাজদের জায়গা ২৪ এর বাংলায় হবে না, হতে দেওয়া হবে না। 
আলেমদের যোগ্যতা ব্যাকগ্রাউন্ডে নয়, জ্ঞান ও অবদানে মাপা হবে।

রাজনৈতিক শক্তি ও লবিংয়ের জোরে ধর্মীয় বিষয় দখল করতে আসবেন না। ধর্মীয় ক্ষেত্রকে একচেটিয়া দখলে নিতে চাইলে নিজেরাই সর্বনাশ ডেকে আনবেন।
জাতীয় আমানত নিয়ে খেললে, সব হারাবেন!

 আহমদ শিবলী নামে একজন অনলাইন এক্টিভিস্ট লিখেন,  আগামীতে ক্ষমতায় যেই আসুক! কওমি উলামায়ে কেরামদের অবস্থান কেমন হবে? সেটা এর মাধ্যমেই পরিস্কার হয়ে গেল। অথচ বিগত বছরগুলোতেও এই অনুষ্ঠানের মূল বক্তা থাকতেন অধিকাংশ কওমি উলামায়ে কেরাম। এবছর বাটি চালান দিয়েও কওমি উলামায়ে কেরাম দেখা যাচ্ছে না। দুই একজন যাদের দেখা যাচ্ছে তারা ইসলামিক ফাউন্ডেশন বা সরকার সংশ্লিষ্ট। এটাই ইঙ্গিত, কওমি উলামায়ে কেরামদেরকে কারা এবং কিভাবে মাইনাস করবে? এবং বর্তমান কারা ইসলামিক ফাউন্ডেশন সহ সবকিছু নিয়ন্ত্রণ করছে!

এরকম আরো অনেকে বিরূপ মন্তব্য করেন। 

এরআগে অনন্য বছরেও কওমীর শীর্ষ আলেম মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা মোশতাকুননবী, মাওলানা মামুনুল হক, মুফতী মিজানুর রহমান সাঈদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী ইফার  ওয়াজ মাহফিলে অংশ নিতেন। এবছর তাদের কাউকে রাখা হয় নি।

গতকাল (৩ সেপ্টেম্বর, বুধবার) ইসলামিক ফাউণ্ডেশনের ওয়েবসাইটে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ৫ থেকে ১৯ সেপ্টেম্বর ১৫ দিন ব্যাপী এ আয়োজন চলবে।
৫ সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব গেটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে—ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল, সেমিনার, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবি খুতবা লিখন প্রতিযোগিতা, ক্বিরাত মাহফিল, হামদ-না’ত, স্বরচিত কবিতা পাঠের মাহফিল, ইসলামি ক্যালিগ্রাফি প্রদর্শনী, ইসলামি বইমেলা, বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫৪টি ইসলামিক মিশন ও আটটি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

এবার যারা আলোচনা করবেন ওয়ায়েজীনদের নাম। ( তাদের কয়েকজন ছাড়া অধিকাংশই জামাত ঘরনার বলে মন্তব্য করছেন নেটিজনরা। কয়েকজন সরকার সংশ্লিষ্ট ও আলীয়া থেকে আনা। বাদ পড়েছেন কওমীর শীর্ষ আলেমরা)

ড. মাওলানা শহীদুল হক
সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সদস্য, যাকাত বোর্ড

মাওলানা মুফতি মাহমুদুর রহমান
অধ্যক্ষ, সোনাকান্দা বহুমুখী আলিয়া কামিল মাদ্রাসা ও পীর সাহেব

মাওলানা মোশতাক ফয়েজী, পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, কুমিল্লা

মুফতি নজরুল ইসলাম কাসেমী শাহজাদা লেন জামে মসজিদ, ঢাকা

শাহ্ সূফী আল্লামা আবদুল মোমিন নাসেরী পীর সাহেব, মীর সরাই দরবার শরীফ, চট্টগ্রাম

মুফতী মাওলানা মিজানুর রহমান সিনিয়র পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা

ড. আ ফ ম খালিদ হোসেন মাননীয় উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মুফতী মাওলানা মুহিবুল্লাহিল বাকী নদভী পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা

মাওলানা মোঃ কামরুল ইসলাম সাঈদ আনসারী পীর সাহেব, টেকেরহাট, মাদারীপুর

মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী গদ্দিনীশীন পীর, আব্বাসী মঞ্জিল, জৌনপুর দরবাদ শরীফ, নারায়ণগঞ্জ

ড. মুফতী আবুল কালাম আজাদ বাশার মুহাদ্দিস, মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা

আলহাজ্ব মাওলানা রুহুল আমিন আফসারী প্রিন্সিপাল, ছারসিনা দারুসসূন্নাহ কামিল মাদ্রাসা, পিরোজপুর

প্রফেসর ড. মাওলানা আতাউর রহমান মিয়াজী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

মুফতি মাওলানা মিজানুর রহমান অধ্যক্ষ, তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা, ডেমরা, ঢাকা

হাফেয মাওলানা লুৎফুর রহমান খতীব, নিউমার্কেট সেন্ট্রাল সিটি জামে মসজিদ, ঢাকা

ড. মুফতি কামরুল হাসান শাহিন খতিব, আল বাছীর জামে মসজিদ, আশকোনা, ঢাকা

মুফতি শায়েখ উসমান গনি সালেহী মুহাদ্দিস, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, ঢাকা

মাওলানা মুফতি মাহবুবুর রহমান

মুহাদ্দিস, মহাখালী হোসাইনিয়া কামিল মাদ্রাসা ও খতীব, গুলশান সেন্ট্রাল মসজিদ, ঢাকা

মুফতি মোহাম্মদ জসিম উদ্দিন আল-আজহারী অধ্যক্ষ, কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা

প্রফেসর মাওলানা মুখতার আহমদ প্রফেসর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা

ড. মোরশেদ আলম সালেহী খতিব, শ্যামলী শাহী জামে মসজিদ, ঢাকা

মুফতি মাওলানা মোঃ মুজির উদ্দিন অধ্যক্ষ, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসা, ঢাকা

মুফতি মাওলানা সিরাজুল হক

খতিব, সড়ক ও জনপথ স্টাফ কোয়াটার জামে মসজিদ, শ্যামলী, ঢাকা

মুফতি মাওলানা মুহাম্মদ আবদুল মালেক খতিব, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা

মুফতি নুরুজ্জামান নোমানী চেয়ারম্যান, ইসলামী দাওয়াহ সেন্টার, ঢাকা


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ