২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

চলতি বছর মালয়েশিয়া থেকে ২৮ হাজারেরও বেশি অভিবাসী বহিষ্কার

আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৯:১২:৫৪ অপরাহ্ন
চলতি বছর মালয়েশিয়া থেকে ২৮ হাজারেরও বেশি অভিবাসী বহিষ্কার

চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত মালয়েশিয়া থেকে ২৮ হাজারেরও বেশি অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল এক লিখিত সংসদীয় জবাবে জানান, ১ জানুয়ারি থেকে ৬ জুলাই পর্যন্ত মোট ২৮,৫২৫ জনকে বহিষ্কার করা হয় ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের অধীনে। এর মধ্যে ২১,০৩৯ জন প্রাপ্তবয়স্ক পুরুষ (৭৪%), ৬,১৪৫ জন প্রাপ্তবয়স্ক মহিলা (২১%), ৭৭৮ জন ছেলে (৩%) এবং ৫৬৩ জন মেয়ে (২%)।

তিনি বলেন, ইন্দোনেশীয়রা সবচেয়ে বেশি (১১,০৮৫), তার পরে রয়েছে মায়ানমারের নাগরিক (৪,৮৮৫) এবং ফিলিপিনো (৪,৪৬৫)।

সাইফুদ্দিন বলেন, মালয়েশিয়া ১৯৫১ সালের শরণার্থী কনভেনশন বা এর ১৯৬৭ সালের প্রোটোকলের স্বাক্ষরকারী না হলেও, ফেরত পাঠানোর নীতি মেনে চলে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ