মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
আপলোড সময় :
০৮-০৮-২০২৫ ১১:০২:৪৬ পূর্বাহ্ন
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক ইয়াং বারবাহাগিয়া দাতো জাকারিয়া বিন শা'বান-এর সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের প্রধান কার্যালয়ে।বাংলাদেশের পোশাক
দেশটির ইমিগ্রেশন ফেসবুক সূত্রে জানা গেছে, দুই দেশের অভিবাসন সহযোগিতা, শ্রম ও অভিবাসন ব্যবস্থাপনা এবং মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে কৌশলগত আলোচনা হয়। এই সাক্ষাৎ মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি তাৎপর্যপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হয়।
হাইকমিশনারের সঙ্গে ছিলেন উপ-হাইকমিশনার মোসাম্মাৎ শাহানারা মনিকা, স্টাফ কাউন্সেলর মো. সাইয়েদ শরীফুল ইসলাম এবং কাউন্সেলর মো. মুর্শেদ আলম।
মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন এক্সপ্যাট সার্ভিসেস ডিভিশনের পরিচালক তুয়ান আবদুল হাদি বিন মোহাম্মদ, নীতিমালা ও কৌশলগত পরিকল্পনা বিভাগের উপপরিচালক তুয়ান মাজওয়ান বিন আব্দ মানান, বিদেশি কর্মী বিভাগে উপপরিচালক তুয়ান মোহাম্মদ রাজিপ বিন ইয়াসিন, ভিসা, পাস ও পারমিট বিভাগের উপপরিচালক মিসেস এফা নুরজাইনানী বিনতি জাফর এবং আন্তর্জাতিক সম্পর্ক ইউনিটের প্রধান মিসেস এলনিনা কারমেলা বাহানাং আনাক উনগান।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সব অংশীজনের সঙ্গে ঘনিষ্ঠ ও কার্যকর সহযোগিতা অব্যাহত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যেন ইমিগ্রেশন ব্যবস্থাপনা আরও দক্ষ, স্বচ্ছ এবং ফলপ্রসূ হয়
কমেন্ট বক্স