২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

কক্সবাজারের রামুতে জামায়াতের উদ্যোগে মিডিয়া কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৯:৪৮:৩৬ অপরাহ্ন
কক্সবাজারের রামুতে জামায়াতের উদ্যোগে মিডিয়া কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সেলিম উদ্দিন, কক্সবাজার।

ঘরে ঘরে ইসলামের দূর্গ গড়ে তুলতে মিডিয়া কর্মীদের নিরলস পরিশ্রম করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামু উপজেলা শাখার উদ্যোগে ২৮ আগস্ট বৃহস্পতিবার বিকালে গ্রীন সিটি রেস্টুরেন্টে অনলাইন এক্টিভিস্ট সমাবেশ ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা আমীর ফজলুল্লাহ মুহাম্মদ হাসান এর সভাপতিত্বে উপজেলা মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান  মুহাম্মদ তৈয়ব উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও সদর আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আল আমীন মু. সিরাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হলুদ সাংবাদিকতার প্রতিবন্ধকতা ভেঙে ঘরে ঘরে ইসলামের দূর্গ গড়ে তুলতে হবে।দাড়িঁপাল্লার গণজোয়ার সৃষ্টি করতে  সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, হলুদ সাংবাদিকতার বেড়াজালে সত্য ও ন্যায়নিষ্ঠ সংবাদ মাধ্যমের কার্যক্রম আজ চরম অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। জাতীয় স্বার্থে গড়ে তুলতে হবে দক্ষ, পেশাদার এবং দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ মিডিয়া কর্মী।

সভায় তিনি তরুণ প্রজন্মকে ইতিবাচক কনটেন্ট তৈরির মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

কর্মশালায় তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সৎ, দক্ষ, ন্যায়নিষ্ঠ মিডিয়া কর্মী ও জনশক্তি হতে করণীয় শীর্ষক আলোচনা রাখেন।

উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধক্ষ্য মাওলানা মুহাম্মদ রফিক, সেক্রেটারি জনাব আবু নাঈম মুহাম্মদ হারুন, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাওলানা নুরুল হাকিম,অফিস সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সেলিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি জনাব মোক্তার আহমদ, রামু উপজেলা শিবির সেক্রেটারি জনাব আল মোস্তফা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে অনলাইন এক্টিভিস্টরা অংশগ্রহণ করেন।
২৮/৮/২০২৫


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ