বিশেষ প্রতিবেদক:
ইসরাইলে জয়ের পথে বিরোধীরা, ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু?
ইসরাইলের নির্বাচনে ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এই পরিস্থিতিতে দখলদার দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে, তাকে ক্ষমতা থেকে সরাতে চাওয়া দলগুলো পেয়েছে ৬৭টি আসন।
গণনা করা ভোটের হিসাবে একক দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি সর্বোচ্চ ২৬টি আসন ও বিরোধী নেতা গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি পেয়েছে ২১টি আসন।
ইজেনকোটের জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৪৮টিতে। অন্যদিকে আরব দলগুলো ১৯ আসনে জয় পেতে যাচ্ছে। ফলে আরব দলগুলোর সাথে যদি ইজেনকোটের জোট হয় তাহলে তাদের মোট আসন দাঁড়ায় ৬৭টিতে। যা এককভাবে সরকার গঠনের জন্য যথেষ্ট। কিন্তু এখনো সবকিছু নির্ভর করছে আলোচনার ওপর।
এদিকে, নিবন্ধিত ভোটকেন্দ্রের বাইরে ভোট দেয়া সেনাসদস্যসহ অন্যান্য যোগ্য ভোটারদের প্রায় পাঁচ লাখ ভোট গণনা শুরু হওয়ার কথা মধ্যরাতে। এসব ভোট গণনা শেষে আসনসংখ্যায় পরিবর্তন আসতে পারে।
ইসরাইলের পার্লামেন্টে মোট আসন ১২০টি। ফলে কোনো দলকে একক বা জোটগতভাবে সরকার গঠন করতে হলে অন্তত ৬১টি আসনে জয় পেতে হবে।
সূত্র : হারেজ ও অন্যান্য
কমেন্ট বক্স