শত্রুর শত্রুতা, হিংসা, ষড়যন্ত্র এবং অপ্রত্যাশিত বিপদ-আপদ মানবজীবনের স্বাভাবিক শান্তির আবহকে ব্যাহত করে। ইসলামে যে কোনো ভয়, সংকট ও শত্রুতার বিপরীতে আল্লাহর ওপর ভরসা রাখা এবং মাসনুন দোয়ার মাধ্যমে তার সুরক্ষাবলয়ে আশ্রয় নেওয়ার দিকনির্দেশনা রয়েছে। রাসুলুল্লাহ (সা.) উম্মতকে এমন একটি সার্বিক সুরক্ষার দোয়া শিখিয়েছেন, যা নিয়মিত পাঠ করলে কঠিন বালা-মুসিবত, অশান্তি ও দুর্ভাগ্যের পাশাপাশি দুশমনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।
দুশমনের ক্ষতি থেকে বাঁচতে পড়ুন—
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিন জাহদিল বালাই, ওয়া দারকিশ শাকাই, ওয়া সুইল কদাই, ওয়া শামাতাতিল আ’দা।’
অর্থ: ‘হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে কঠিন বালা-মুসিবত, দুর্ভাগ্যে নিপতিত হওয়া, তকদিরের মন্দ পরিণতি এবং শত্রুর আনন্দ-শত্রুতা থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (বুখারি ৬৩৪৭)
দোয়াটির বিশেষ বৈশিষ্ট্য ও তাৎপর্য
এই সংক্ষিপ্ত দোয়ার ভেতরে রাসুলুল্লাহ (সা.) দুনিয়া ও আখেরাতের যাবতীয় ক্ষতি থেকে বেঁচে থাকার আকুতি উপস্থাপন করা হয়েছে—
নিয়মিত আমলের নিয়ম ও আদব
দৈনন্দিন জীবনে সম্পূর্ণ নিরাপত্তা ও স্থিরতা বজায় রাখতে এই দোয়াটির চর্চা অত্যন্ত ফলপ্রসূ। তাহলো—