২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বাহুবলে প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৬:১১:৫৯ অপরাহ্ন
বাহুবলে প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ
বাংলা সাহিত্যের প্রখ্যাত বহুভাষাবিদ, পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর স্মৃতি সংরক্ষণ, গবেষণা এবং তাঁর আদর্শ প্রচারের লক্ষ্যে “ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদ”-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরীস্থ বাঁশপাতা রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পরিষদের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক ও বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব, লেখক ও গবেষক সৈয়দ আনোয়ার আবদুল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সদস্যবৃন্দ— সৈয়দ নুরুল ইসলাম, মুহাম্মদ আইয়ুব আলী, সিদ্দিকুর রহমান মাসুম, কাজী আবদুল ওয়াদুদ আলফু, সৈয়দ আজহারুল ইসলাম তাওহীদ, হাবিবুর রহমান নোমান, আবদুল আউয়াল তহবিলদার সবুজ, পঙ্কজ কান্তি গোপ টিটু, সালেহ আহমদ আবিদ, এ. এম. এ মুহিত, মোহাম্মদ নুরুল ইসলাম মনি, মো.আব্দুর রকিব, এম শামসুদ্দিন, শাহ মনসুর আহমদ সেলিম, জালাল উদ্দীন রুমি, আবদুল কাদির চৌধুরী বাবুল এবং সৈয়দা সুরাইয়া ইসলাম।

বক্তারা বলেন, ড. সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সাহিত্যকর্ম, মানবতাবাদী চিন্তা ও অসাম্প্রদায়িক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং তাঁর স্মৃতি সংরক্ষণে পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে
এ সময় পরিষদের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক পরিকল্পনা এবং ড. মুজতবা আলীর জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে সদস্যদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাহুবল উপজেলা সদরের একটি গুরুত্বপূর্ণ সড়ক ড. সৈয়দ মুজতবা আলীর নামে নামকরণের প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেষে পরিষদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ