তুষারধারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালক ঐক্য ফোরাম কর্তৃক আয়োজিত তুষারধারার সকল শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা সাদ্দাম মার্কেটস্থ অরবিট লাউঞ্জে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন নূরে মদিনা কবরস্থান মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. জাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও পরিচালক মো. আসাদুজ্জামান।
সভায় গত ৭ মে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনা করেন জামিয়া ওমর বিন খাত্তাব (রা.) মাদরাসার পরিচালক মুফতি মো. নাজমুল হাসান। এছাড়া, গত ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সকল পরিচালকের অনুমোদনক্রমে গৃহীত গঠনতন্ত্রের বিভিন্ন দিক পর্যালোচনা করেন হিসনুল কুরআন একাডেমির পরিচালক রিয়াজুল করিম ভূঁইয়া।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মহিউদ্দিন বাদল কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান মোল্লা। আরও বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ডিলাইট মডেল স্কুলের চেয়ারম্যান জাকারিয়া শরীফ।
সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী কমিটির অন্যতম নির্বাহী সম্পাদক ও তুষারধারা হাই স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান কাজী সাইফুর রহমান পাভেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্যনির্বাহী পরিষদের সদস্য ও ফাতিহা একাডেমির পরিচালক আব্দুল্লাহ তাকদির।
মতবিনিময় সভায় ঐক্য ফোরামের বিভিন্ন সাংগঠনিক ও শিক্ষাবিষয়ক বিষয় নিয়ে উপস্থিত পরিচালকবৃন্দ গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সভা শেষে সকল পরিচালকের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।