২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০২-০৩-২০২৬ ১০:১৩:৩৬ অপরাহ্ন
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তেজগাঁও শিল্পাঞ্চলে ট্রাক ধাক্কায়  ব্যবসায়ী নাজমুল হক (৪৭), ও কদমতলীতে কারখানা শ্রমিক শাহআলম (১২)। রবিবার (১ মার্চ) রাতে দুর্ঘটনা দুটি ঘটে। 

রবিবার রাতে গ্রীনরোড বোনের বাসা  থেকে মোটরসাইকেল চালিয়ে উত্তরখানের বাসায় যাচ্ছিলেন ব্যাবসায়ী নাজমুল।

 
তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এলে ট্রাক ধাক্কায় আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে  ঢাকা মেডিক্যালে নিয়ে এলে রাত ১টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

 

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। বর্তমানে উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন।

 
 

 

আপরদিকে, একই দিন রাতে শনিরআখড়া জাপানী বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময়ে  ট্রাক ধাক্কায় শাহআলম গুরুতর আহত হয়।  পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে রাত ১টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
সে একটি মানিব্যাগ তৈরি কারখানার শ্রমিক ছিল। 

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বরাগ গ্রামের ইউনুসের ছেলে।

 
বর্তমানে শাহআলম কারখানাতেই থাকত। 
কারখানার মালিক জুবায়ের জানিয়েছেন, শাহআলম রাতে নাশতা খাওয়ার জন্য বের হয়েছিল। পরে সংবাদ পাই সে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। 

 

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, নিহত দুটি মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়। 

হাসপাতাল সূত্র জানিয়েছেন, নিহতদের মরদেহ দুটির স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছেন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ