২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী : ড. ইফতেখারুজ্জামান

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২১-০২-২০২৬ ১২:২০:৩৩ অপরাহ্ন
দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী : ড. ইফতেখারুজ্জামান

দুর্নীতি এবং ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশর (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার, বিশেষ করে ধর্ম এবং জাতিগত বৈষম্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়, একুশের চেতনার সাথে সাংঘর্ষিক। সকল মানুষের সমান অধিকার বিশেষ করে নারী, ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধীসহ সকল প্রান্তিক জনগণের সমান অধিকার যারা হরণ করেন তারা একুশের চেতনার পরিপন্থী ব্যবহার করেন এবং সেটি আমরা প্রত্যাখ্যান করতে চাই।

 

 

তিনি বলেন, এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে একুশের চেতনা ধারণ করে সকল মানুষের সমান অধিকার, সহাবস্থান, সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এটি হচ্ছে একুশের মূল চেতনা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ