২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

নিহত শাহ্ আলমের পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৩:৩৫:১৬ অপরাহ্ন
নিহত শাহ্ আলমের পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত আমির

কিশোরগঞ্জের ইটনায় নির্বাচনী জনসভায় যাওয়ার পথে স্ট্রোক করে নিহত শাহ্ আলমের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। র‌বিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ইটনা উপজেলার শিমুলবাগ দক্ষিণহাটি এলাকায় জামায়াত সমর্থক শাহ্ আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও স্মরণসভায় তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি যতদিন সংগঠনের দায়িত্বে আছি, ততদিন এই দায়িত্ব পালন করব। ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন, তারাও তা পালন করবেন বলে আশা রাখি।

হাওরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হাওরের মানুষের মন বড়। আপনারা বড় মন দিয়ে শাহ্ আলমের পরিবারকে সবার স্নেহের আদরে ঢেকে রাখবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি।’

ইটনার স্মরণসভা শেষে তিনি নিকলী উপজেলার ছাতিরচরে যাওয়ার কথা রয়েছে।

 
সেখানে কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস ছালামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে সকাল ৮টার দিকে তিনি সড়কপথে কিশোরগঞ্জ শহরে পৌঁছান।

 

স্মরণসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কাপাসিয়ার নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী এবং ঢাকা উত্তর মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট রোকন রেজা শেখ।

গত ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 
জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নামে এক কর্মী নিহত হন। এছাড়া ৮ ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত আরেকটি নির্বাচনি সমাবেশে যাওয়ার পথে স্ট্রোকে শাহ্ আলম (৫০) নামে এক সমর্থকের মৃত্যু হয়।

 

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ