২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পটুয়াখালী-৩ আসনের বিজয় এলাকাবাসীকে উৎসর্গ করলেন নুরুল হক নুর

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০২:৪৬:৪৮ অপরাহ্ন
পটুয়াখালী-৩ আসনের বিজয় এলাকাবাসীকে উৎসর্গ করলেন নুরুল হক নুর

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় তার বিজয় এলাকাবাসীর প্রতি উৎসর্গ করেছেন। বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে তিনি এ পোস্ট করেন।

পোস্টে নুরুল হক নুর লেখেন, এই বিজয় গলাচিপা-দশমিনার জনগণের। তাদের ভালোবাসা, সমর্থন ও আস্থার প্রতি তিনি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 
রাজনৈতিক ব্যস্ততার কারণে সবার কাছে সরাসরি যেতে না পারলেও সাধারণ একজন মানুষ হিসেবে তাকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। জনগণের প্রত্যাশা তাকে ভবিষ্যতে আরো দায়িত্বশীল ও ন্যায়পরায়ণভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করেন।

 

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পটুয়াখালী জেলা প্রশাসন, গলাচিপা ও দশমিনা উপজেলা প্রশাসন এবং দায়িত্ব পালনকারী সবার প্রতিও কৃতজ্ঞতা জানান।

 

 

এ ছাড়া বিএনপি, গণঅধিকার পরিষদ (জিওপি), অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন দরবার শরীফের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সমর্থকদের প্রতিও শুভেচ্ছা ও ধন্যবাদ জানান নবনির্বাচিত এই সংসদ সদস্য।

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ