২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

হিজাব ইস্যুতে কঠিন প্রতিবাদ মুফতী শফিউল্লাহ মাক্কীর

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১১:১৩:৪৭ পূর্বাহ্ন
হিজাব ইস্যুতে কঠিন প্রতিবাদ মুফতী শফিউল্লাহ মাক্কীর
ঢাকা: রাজধানীর বসুন্ধরার একটি স্কুল এন্ড কলেজে হিজাব পরিধানকারী কয়েকজন ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনায় দেশব্যাপী ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কঠিন প্রতিবাদ জানিয়েছেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, তাবলীগ জামাতের অন্যতম দাঈ এবং মারকাযুস সুফফাহ আল ইসলামিয়াহ এর মুহতামিম শায়খুল হাদীস মুফতী শফিউল্লাহ মাক্কী দা.বা।

তিনি বলেন, “হিজাব মুসলিম নারীর ঈমানি পরিচয়ের অংশ। এটি কোনো নিয়ম-নীতি বিরোধী নয়; বরং ধর্মীয় স্বাধীনতার মৌলিক অধিকার। ছাত্রীদের হিজাবের কারণে ক্লাস থেকে বের করে দেওয়া ইসলাম ও সংবিধান— উভয়ের সাথেই সাংঘর্ষিক।”

মুফতী শফিউল্লাহ মাক্কী আরও বলেন, “আমাদের সমাজে শালীনতা ও নৈতিকতা রক্ষার অন্যতম মাধ্যম হলো হিজাব। অথচ আজ সেটিকে অবহেলা করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান যদি ধর্মীয় অনুশীলনের স্বাধীনতা দমন করে, তবে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।”

তিনি প্রশাসনের কাছে ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং সংশ্লিষ্ট দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি অভিভাবক, শিক্ষার্থী ও সমাজের দায়িত্বশীল মহলকে ধর্মীয় অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এদিকে ঘটনাটি নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞান অর্জনের স্থান, ধর্মীয় অনুশীলন বাধাগ্রস্ত করার জায়গা নয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ