২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ধর্মের উসিলায় রাজনীতি করছে একটি দল: সালাহউদ্দিন

ইব্রাহিম আশিক
আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৬:৫৯:৪৮ অপরাহ্ন
ধর্মের উসিলায় রাজনীতি করছে একটি দল: সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এ দেশের মানুষের ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন। বাংলাদেশের উন্নয়ন, স্থিতিশীলতার জন্য ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

 

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১ টায় চকরিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা বমুবিলছড়ি ইউনিয়নে শহীদ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি পথসভায় যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। 

সালাহউদ্দিন আহমদ বলেন, একটি দল যাদের দেশ নিয়ে কোনো পরিকল্পনা নেই। তারা ধর্মের উসিলায় রাজনীতি করছে।

তিনি বলেন, আগামীতে দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে না আসে- এমনভাবে সংবিধানে সংশোধনী আনা হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে, যাতে করে গণতন্ত্রকে পাহারা দিতে পারে- এমন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের উন্নয়নের বাঁক বদলে দেওয়ার নির্বাচন, আমাদের আপনাদের ভাগ্য পরিবর্তনের নির্বাচন, এ দেশে সবাই সাম্য-মর্যাদা ও সুবিচার চায় সেটা প্রতিষ্ঠা করার নির্বাচন। 

তিনি বলেন,'অনেকেই প্রশ্ন করেন আপনারা কদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের কর্মসূচি কি? আমি জানি না তাদের কর্মসূচি কী, তাদের বক্তব্য বিবৃতিতে দেখা যায় তারা শুধু ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের উসিলায় তারা মানুষের কাছ থেকে ভোট চায়। বাংলাদেশে আমরা যার যে ধর্ম, সে সই ধর্ম পালন করি স্বাধীনভাবে। যার যার উপাসনালয়ে স্বাধীনভাবে যাই। ধর্ম রাজনীতির অঙ্গ হতে পারে। সুতরাং কেউ কেউ ধর্মের বাহানা দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। এতে যেন আমরা বিভ্রান্ত না হই। বাংলাদেশে সব ধর্মের মানুষের বসবাস। সবার সাংবিধানিক অধিকার সমান।

এ সময় চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সহসভাপতি আবদুল মতলব চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ