২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বঙ্গোপসাগর থেকে উদ্ধারকৃত বাংলাদেশি জেলেকে পরিবারের কাছে হস্তান্তর

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০৬:৫৭:৫৪ অপরাহ্ন
বঙ্গোপসাগর থেকে উদ্ধারকৃত বাংলাদেশি জেলেকে পরিবারের কাছে হস্তান্তর

বঙ্গোপসাগরের সাগরদ্বীপ এলাকা থেকে উদ্ধারকৃত বাংলাদেশি জেলে আব্দুল মান্নানকে (২২) পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৩ জানুয়ারি) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। 

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উদ্ধারকৃত জেলেকে কোস্ট গার্ড বোটযোগে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গত ১৩ জানুয়ারি কক্সবাজারের মহেশখালী থানাধীন ডালঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়।

 
পথিমধ্যে গত ১৮ জানুয়ারি সকালে বোটটি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। এ সময় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ কমলা দেবী বোটটিকে ধাওয়া করলে জেলে আব্দুল মান্নান বোট থেকে পানিতে পড়ে যায়। ভারতীয় কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে তাকে সমুদ্র থেকে উদ্ধার করে এবং মানবিক বিবেচনায় বাংলাদেশে ফেরত পাঠানোর নিমিত্তে তারা বাংলাদেশ কোস্ট গার্ডে সাথে যোগাযোগ করে। সেই পরিপ্রেক্ষিতে, ওই মুহূর্তে সমুদ্রে টহলরত  বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পদ্মা-এর মাধ্যমে কোস্ট গার্ড আউট পোস্ট দুবলায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়।
 

পরে বানৌজা পদ্মা উদ্ধারকৃত জেলেকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় হস্তান্তর করে। এরপর ওই জেলেকে কোস্ট গার্ডের বোটে করে বৃহস্পতিবার কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসার পর শরণখোলা থানার মাধ্যমে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। উদ্ধারকৃত জেলে আব্দুল মান্নান কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ