২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

নির্বাচনের আগে-পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি

আপলোড সময় : ২২-০১-২০২৬ ১০:৪১:০৭ অপরাহ্ন
নির্বাচনের আগে-পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি

নির্বাচনের আগে ও পরে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সিআইডির সাইবার ইউনিট নজরদারি করবে বলে জানিয়েছেন সিআইডি বা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান। 

আজ বৃহস্পতিবার সিআইডি সদর দপ্তরের অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহ ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময়’ সভায় সভাপতির বক্তব্যে এ তথ্য জানিয়েছেন।

সিআইডির মোট জনবলের ৯০ শতাংশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়াও নির্বাচন সুষ্ঠু ও সফল করতে সিআইডি সর্বোচ্চ সহযোগিতা করবে বলে সভায় জানানো হয়।

 

 

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ