বাহুবলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ পালিত
টিপু সুলতান জাহাঙ্গীর :‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাহুবলে পালিত হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫।
সোমবার (২৫ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে এক র্যালি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়।
পরে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহেল মারুফ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মৃনাল কান্তি দেব, বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভা.) টিপু সুলতান জাহাঙ্গীর সহ অনেকেই।
সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, ডাক্তার, নার্স ও মসজিদের ইমামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, মাতৃদুগ্ধ পানে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। আগামীতে জনসচেতনতা বৃদ্ধি করে মাতৃদুগ্ধ পানে সকলকে উদ্বুদ্ধ করতে হবে।
তাহলে আমাদের দেশের সাধারণ মায়েদের মধ্যে মাতৃদুগ্ধ পানের শতকার হার ৫০ ভাগের ঊর্ধ্বে নিয়ে যেতে সক্ষম হবো। এ ব্যাপারে স্বাস্থ্যকর্মীর পাশাপাশি সমাজের সকল শ্রেণির নাগরিকের সহযোগিতা কামনা করা হয়।
কমেন্ট বক্স