চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, গত শুক্রবার (৯ জানুয়ারি) রাতভর উপজেলার পোমরা ইউনিয়নের বালুঘাট ৮ নম্বর ওয়ার্ডের ফকির বাড়ি এলাকার দিদার আলমের বাড়িতে অভিযান চালানো হয়। অপহরণের অভিযোগের ভিত্তিতে রাঙ্গুনিয়া সেনা ক্যাম্প কমান্ডার মেজর আবু শাকের ভূঁইয়ার নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার পোমরা ইউনিয়নের দানু মেম্বারের ছেলে শাহেদ হাসান (৩৫) ও আবদুল করিমের ছেলে ওবাইদুল মোস্তফা সৌরভ (৩১), বেতাগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এর মজু মিয়ার ছেলে মো. আব্দুস সালাম (২২)।
পরে আটকদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৮২ পিস ইয়াবা, ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা, দা, চাপাতি, রামদা, ছুরি, হাতুড়িসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সেনা সূত্র আরো জানায়, আটক ওবায়দুল মুস্তফা সৌরভ দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়া এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার মা রুবিনা আক্তার এলাকায় মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত হলেও অভিযানের সময় তাকে আটক করা সম্ভব হয়নি।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, ‘আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।