দেশের কঠিন সময়ে সারা দেশের মানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘বেশ কঠিন সময়ে তারেক রহমান ১৭ বছর পর দেশে এসেছেন। সবাই প্রত্যাশা করছেন তার কাছে। জনগণ বুকভরা প্রত্যাশা নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে বনানীর হোটেল শেরাটনে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের শুরুতে এসব মন্তব্য করেন তিনি।
এসময় তিনি সাংবাদিক নেতাদের মন খুলে কথা বলতে অনুরোধ করে।
শুরুতে বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘ইতিমধ্যে দূর থেকে তিনি (তারেক রহমান) ডিজিটালি যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন; গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছেন। আশান্বিত হয়েছি এজন্যই, এবার একটা সুযোগ সৃষ্টি হবে সত্যিকার অর্থেই উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা আমরা সৃষ্টি করতে পারব।’
মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমি কথা বলতে আসিনি।