২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ট্রাকচাপায় মোটরসাইকেল চালকসহ ২ যুবক নিহত

আপলোড সময় : ০৩-০১-২০২৬ ১২:০৪:১০ অপরাহ্ন
ট্রাকচাপায় মোটরসাইকেল চালকসহ ২ যুবক নিহত
বরিশালে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল চালকসহ দুই যুবক নিহত হয়েছেন।শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠী আন্তঃমহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 


এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মামুন উল ইসলাম।

নিহতরা হলেন- নগরীর রূপাতলীর বাসিন্দা জুয়েল (২৮) এবং রুইয়ার পোল এলাকার রাসেল (২৫)। তারা দুজনেই এসিআই এনিমেল হেলথের স্টোরে হেলপার পদে কর্মরত ছিলেন।

কোতয়ালি পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টার দিকে অফিস শেষে জুয়েল এবং রাসেল নাস্তা করতে মোটরসাইকেলযোগে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরিত দিক থেকে ঝালকাঠিগামী মালবোঝাই (কুষ্টিয়া-ট ১১-২৫৪৫) ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল প্রাণ হারান। গুরুতর আহত জুয়েলকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে দুর্ঘটনার পরপরই পরিস্থিতি বেগতিক দেখে ট্রাকটি রাস্তার ওপর রেখেই পালিয়ে গেছেন চালক এবং হেলপার। পুলিশ তাদের দুজনকে গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি আল মামুন উল ইসলাম। 

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া চালক ও হেলপারকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।

বরিশাল সড়ক দুর্ঘটনা নিহত


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ