ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে সব ধরনের ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। এসময় মাঝ নদীতে আটকা পড়ে দুটি ফেরি।
বাংলাদেশ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের সহকারী-মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সালাম বলেন, ‘পাটুরিয়া প্রান্তের তিন নম্বর ঘাটে রো-রো ফেরি বিএস ডা. গোলাম মাওলা ও ভাষা শহীদ বরকত নোঙর করে আছে।
কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের কোনো নৌযান বা তীরভূমি স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফলে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।