২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ইন্দোনেশিয়ায় নৌকাডুবি, এক পরিবারের ৪ জন নিখোঁজ

আপলোড সময় : ২৮-১২-২০২৫ ১০:৪৫:২৭ পূর্বাহ্ন
ইন্দোনেশিয়ায় নৌকাডুবি, এক পরিবারের ৪ জন নিখোঁজ

বৈরি আবহাওয়ার কারণে ইন্দোনেশিয়ার উপকূলে ১১ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে গিয়েছে। এ ঘটনায় এক স্প্যানিশ এক পরিবারের চার সদস্য এখনো নিখোঁজ রয়েছেন বলে শনিবার (২৭ ডিসেম্বর) স্পেন ও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ইন্দোনেশিয়ায় ছুটি কাটাতে আসা একটি পরিবারের বাবা ও তার তিন সন্তান নিখোঁজ হন। জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালীতে প্রায় তিন মিটার উঁচু ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

 

 

উদ্ধারকারী দল স্থানীয় সময় ভোর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তাল সমুদ্রে অনুসন্ধান চালিয়ে নৌকাটির ধ্বংসাবশেষ উদ্ধার করে। তবে আবহাওয়া খারাপ থাকার কারণে রাতের বেলা উদ্ধার অভিযান স্থগিত রাখা হয় এবং রবিবার (২৮ ডিসেম্বর) সকালে আবার শুরু করার কথা জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (এসএআর) জানিয়েছে, স্প্যানিশ পরিবারটির মা ও এক মেয়ে, নৌকার ৪জন কর্মী ও একজন ট্যুর গাইডকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তারা সবাই নিরাপদে আছেন।

সূত্র: রয়টার্স

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ